নিজ দেশে ফিরতে চান পুশইনের শিকার ভারতীয় নারী
ভারতের মুম্বাইয়ে নিজের সন্তানদের কাছে ফিরতে চান পুশইনের শিকার শাহিদা ফকির (৫০)। বিএসএফ তাকে গত মাসে মুম্বাই থেকে ধরে এনে আসাম সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করে। বর্তমানে তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের ভাদিয়ালি গ্রামের আব্দুল মালেকের বাড়িতে আশ্রয় নিয়েছেন। শাহিদার সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি ২০ বছর ধরে মুম্বাইয়ে পরিবারের সঙ্গে বসবাস করেন। বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার বেড়াচাঁপা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে। তিনি সেই গ্রামের মো. আইনউদ্দিন গাজীর মেয়ে। শাহিদা জানান, গত ১৯ জুলাই রাতে বাজার থেকে সবজি কিনে বাড়ি ফেরার পথে সিআইডি পরিচয়ে চার-পাঁচজন ব্...