হবিগঞ্জে ‘হোমিওপ্যাথিক তরল পানে’ স্বামী-স্ত্রীসহ ৫ জনের মৃত্যু
হবিগঞ্জের লাখাই উপজেলায় ‘হোমিওপ্যাথিক তরল পান’ করার পর স্বামী-স্ত্রীসহ পাঁচজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার ও বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় এবং বাড়িতে তাদের মৃত্যু হয়। লাখাই থানার ওসি শরীফ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। খবর পেয়ে সুদেব দাস (৬০) নামে একজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। সুদেব দাস উপজেলার মোড়াকরি গ্রামের বাসিন্দা। এছাড়াও মৃত্যু হওয়া অন্যান্যরা হলেন মোড়াকরি গ্রামের সুজিত দাস (৩৫), ভাদিকাড়া গ্রামের নন্দলাল রবিদাস (৫২), তার স্ত্রী সুবি রবিদাস (৪০) এবং হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকার রঞ্জিত কুড়ি (৩৬)। স্থানীয় সূত্রে জানা গে...