রুমায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল খাদে, প্রাণ গেল ২ পর্যটকের
বান্দরবানের রুমা উপজেলার কেওক্রাডং সড়কের বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের চালক ও আরোহী পাহাড়ের গভীর খাদে পড়ে গেলে তাদের মৃত্যু হয়। পরে রাত ১১টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন, মো. জামির উদ্দিন (৩২) ও রোকাইয়া আক্তার (৩০। নিহত মো. জামির উদ্দিন ভোলার বোরহান উদ্দিন উপজেলার মানিকারহাট বড় মানিকা এলাকার জহির উদ্দিনের ছেলে। রোকাইয়া আক্তার ঢাকার লালবাগ থানার পোস্তা টিএসও এলাকার মো. চুন্নু গাজীর মেয়ে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বুধবার (২৯ জুলাই) রাত ১১টার দিকে ছয়টি মোটরসাইকেলে মোট ১০ জন পর্যটক ঢাক...