মসজিদের দান নিয়ে মন্তব্যের জেরে নেত্রকোনায় দুজনের মাথা ন্যাড়া, গর্দান কাটার হুমকি
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় মসজিদের দান এবং ইমামের বেতন বৃদ্ধি নিয়ে মন্তব্যের জেরে সালিশে দুই ব্যক্তির মাথা ন্যাড়া করা হয়েছে। এ ছাড়া তাদের গর্দান কাটার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার বিকেলে উপজেলার সাহতা ইউনিয়নের মধুপুর কওমি মাদ্রাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও গত বৃহস্পতিবার সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে আইন হাতে তুলে নেওয়ার এ ঘটনায় সমালোচনার ঝড় ওঠে। স্থানীয় কলেজছাত্র জনি খানের ব্যক্তিগত প্রোফাইল থেকে প্রচারিত ১ মিনিটের ভাইরাল এই ভিডিওতে দেখা যায়, সালিশে দেওয়া শাস্তি কার্যকর করছেন দুই যুবক। এলাকাবাসী সূত্রে জানা গেছে, মধুপুর কওমি মাদ্রাসার বারান্দায় ওই দুজন...