বিভিন্ন সংবাদপত্র ও উৎস থেকে আসা সর্বশেষ শিরোনামগুলো উৎসসহ এক জায়গায় সাজানো হয়েছে।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এবার কেডিএসের হাতে
৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদে চলতি দায়িত্বে আছেন জ্যেষ্ঠ সহকারী শিক্ষকেরা। বাকি বিদ্যালয়গুলোতে সহকারী শিক্ষকেরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সরেজমিন গত বুধবার বিকেলে দেখা যায়, পুকুরটি উত্তর ও পশ্চিম পাশে ময়লা-আবর্জনার স্তূপ।
ইন্টার মায়ামিতে যোগ দিয়েই নতুন সতীর্থ লিওনেল মেসির ভূয়সী প্রশংসা করেছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো। তিনি মেসিকে আখ্যা দিয়েছেন ‘ফুটবলের ঈশ্বর’ হিসেবে।
২০২৫ সালের জুলাইয়ের পর থেকে আর টেস্ট খেলেননি যশ হ্যাজেলউড। হ্যামস্ট্রিং ও পেশির চোটের কারণে সর্বশেষ অ্যাশেজ সিরিজে বাইরে ছিলেন তিনি। আবার সাদা পোশাকে দেশের প্রতিনিধিত্ব করতে মুখিয়ে আছেন ৩৫ বছর বয়সী এ পেসার। বাংলাদেশ সিরিজ দিয়ে টেস্টে ফেরার আশা করছেন তিনি। সে লক্ষ্যেই প্রস্তুতি শুরু করেছেন। ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। এর মধ্যে ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে প্রথম টেস্ট। ডারউইন টেস্টের একাদশে জায়গা পেলে দীর্ঘ ১৩ মাস পর সাদা পোশাকে দেখা যাবে তাঁকে। এজন্য নিজেকে প্রস্তুত করতে কয়েক সপ্তাহ ধরে ব্রিসবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টারে কঠোর পরিশ্রম করছেন হ্যাজেলউড। তাঁর লক্ষ্য এ...
বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলাটি করেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন রুকন। মামলায় ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। সেই ধারাবাহিকতায় যশোরের দীর্ঘদিনের বেহাল চাঁচড়া আরএইচডি-রাজগঞ্জ জিসি সড়কের চার কিলোমিটার অংশ সংস্কার ও প্রশস্তকরণের কাজ শুরু হয়েছে। শুক্রবার দুপুরে সড়কটির সংস্কার ও প্রশস্তকরণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছেন। তিনি দলীয় নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ভূমিকা রাখার আহ্বান জ...
ফরিদপুরে সামেলা বেগমকে (৬৫) হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁর ছোট ছেলে রহিম শেখকে (৩২) গ্রেপ্তার করেছে ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, মহেশখালীতে ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রেসিফায়ার ইউনিটে (এফএসআরইউ) অগ্নিকাণ্ড গত কয়েক দিন ধরে গ্যাস সংকটের কারণ। বিদেশি প্রকৌশলীরা সমাধানে কাজ করছেন। আগামীকাল শনিবার থেকে সমস্যা কিছুটা কাটবে। বাকি সমস্যা কাটবে আগামী ১০ আগস্ট। গ্যাস সংকট পুরোপুরি কেটে যাবে– সেই প্রতিশ্রুতি তিনি দিচ্ছেন না। তবে সংকট সমাধানে সরকার যথেষ্ট আন্তরিক। বৃহস্পতিবার সমকাল আয়োজিত সংলাপে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত আজিজ রাসেলের এক প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী এসব কথা বলেন। ‘জ্বালানি খাতে সংকট...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনেরে আটতলা থেকে লাফিয়ে পড়ে মোছা. রিমা (২০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রিমা পাবনা সদর উপজেলার বাধুর ডাঙ্গি এলাকার লতিফ মল্লিকের মেয়ে। নিহতের বাবা লতিফ মল্লিক জানান, রিমা ঢামেক হাসপাতালের নতুন ভবনের ৮০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার ভোর সোয়া ৫টার দিকে তিনি নতুন ভবনের আটতলা থেকে লাফ দেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সকাল ৬টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানা...
বারবার কান্নায় ভেঙে পড়ছিল বিজয় দত্ত। সে বলে, ‘সকালে মা রান্না করে কাজে যেতেন। আমি খেয়ে স্কুলে যেতাম। এখন কে আমাকে খাওয়াবে, কে আদর করবে?’
এফবিসিসিআইর সাবেক সভাপতি মীর নাসির হোসেন বলেন, জ্বালানি খাতে সমন্বয় নেই। সিস্টেম লসের নামে চুরি চলছে। খুব সহজেই এই চুরি ঠেকানো যায়। বৃহস্পতিবার সমকাল আয়োজিত এক সংলাপে তিনি এ কথা বলেন। ‘জ্বালানি খাতে সংকট: উত্তরণে করণীয়’ শিরোনামে এ সংলাপে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। রাজধানীর তেজগাঁওয়ে সমকাল কার্যালয়ে এ সংলাপ অনুষ্ঠিত হয়। মীর নাসির জানান, তাদের কারখানায় গ্যাস সরবরাহ ৬০ শতাংশ পর্যন্ত কমেছে। এতে উৎপাদন সক্ষমতার অর্ধেকে নেমে এসেছে। তিনি বলেন, বিদেশি বিনিয়োগ আনার জন্য ঢাকঢোল পেটানো হ...
নেপালের দক্ষিণাঞ্চলে হিন্দু ও মুসলিমদের সংঘর্ষে তিনজন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনার পর সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। শুক্রবার স্থানীয় গণমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, সাম্প্রদায়িক উত্তেজনা আরও কয়েকটি জেলায় ছড়িয়ে গেছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, সংঘর্ষের সূত্রপাত হয় গত রোববার রাতে। তখন ভারতের সীমান্তবর্তী সুনসারি জেলার একটি গ্রামে হিন্দুদের শোভাযাত্রা চলছিল। সেখানে জোরে গান বাজানো ও ধর্মীয় পতাকা ব্যবহার নিয়ে দুই সম্প্রদায়ের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। সেটি পরে সংঘর্ষে গড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালায়। ...
মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে দেখতে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনে করেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। শুক্রবার সকাল ১১টা ৫৫ মিনিটে ১১ সদস্যের প্রতিনিধি দলটি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে সরাসরি উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরের উদ্দেশে রওনা হয়। প্রতিনিধি দলে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতও রয়েছেন। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতিনিধি দলটি উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) পরিচালিত বিভিন্ন কার্যক্রম প...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক অধ্যাপক ড. ইজাজ হোসেন বলেন, বর্তমানে জ্বালানি খাত এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে কোনো সাময়িক মলম বা ব্যান্ড-এইড সলিউশন দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয়। শিল্প খাতের অবস্থা অত্যন্ত ভয়াবহ। শিল্প মালিকরা দিশেহারা। কারণ বিশ্ববাজারে জ্বালানির দাম এবং আমাদের অভ্যন্তরীণ উৎপাদন সক্ষমতা– উভয়ই এখন বড় চ্যালেঞ্জ। বৃহস্পতিবার সমকাল আয়োজিত এক সংলাপে তিনি এ কথা বলেন। ‘জ্বালানি খাতে সংকট: উত্তরণে করণীয়’ শিরোনামে এ সংলাপে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। রাজধান...
অন্যলোকে পাড়ি জমিয়েছেন সর্বকালের অন্যতম সেরা ডিফেন্ডার ফ্রাঙ্কো বারেসি। ইতালি ও এসি মিলানের অসংখ্য সাফল্যের অন্যতম নায়ক ছিলেন এই কিংবদন্তি ফুটবলার।
বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) সভাপতি খোরশেদ আলম বলেন, ‘আমরা দেশে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে চাইছি, কিন্তু বাস্তব চিত্র অত্যন্ত হতাশাজনক। তিনি বলেন, কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) একটি বড় চীনা কোম্পানি ছয় বছর আগে জমির বরাদ্দ পেলেও আজ পর্যন্ত তাদের গ্যাস সংযোগ দেওয়া হয়নি। ছয় বছর ধরে তারা দরখাস্ত দিয়ে বসে আছে কিন্তু কোনো সাড়া পাচ্ছে না। এভাবে চলতে থাকলে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নেবেন।’ বৃহস্পতিবার সমকাল আয়োজিত এক সংলাপে তিনি এ কথা বলেন। ‘জ্বালানি খাতে সংকট: উত্তরণে করণীয়’ শিরোনামে এ সংল...
বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টাস অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, গ্যাস সরবরাহ দীর্ঘ সময় বন্ধ থাকায় শিল্প খাতে এক ভয়াবহ মানবিক ও আর্থিক সংকট তৈরি হয়েছে। ঢাকা ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলগুলোতে গ্যাস নেই। আগামী ১০ আগস্টের আগে পরিস্থিতি স্বাভাবিক না হলে প্রায় ২৫ দিন কারখানাগুলোর উৎপাদন কার্যত বন্ধ থাকবে। তিনি বলেন, এতে আমরা নির্ধারিত সময়ে রপ্তানি পণ্য পাঠাতে পারব না। ক্রেতাদের সন্তুষ্ট রাখতে আমাদের এখন বিশাল অঙ্কের খরচ দিয়ে এয়ার শিপমেন্ট করতে হবে, যা মোট রপ্তানি মূল্যের ৫০ থেকে ৬০ শতাংশ হতে পারে। অন্যথায় ক্রেতারা অন্তত ২৫ থেকে ৩০ শতাংশ ডিসকাউন্ট বা ছাড়...
সাবেক সচিব আবু আলম শহীদ খান বলেন, ‘জ্বালানি খাতের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাব। আমরা যদি ২০ বছরের সুদূরপ্রসারী চিন্তা না করি, তবে আগামী ৪৬ বছর ধরেও কেবল সমস্যা নিয়েই আলোচনা করতে হবে। সাত দিনের মাথায় সমাধান বা জরুরি ভিত্তিতে এফএসআরইউ স্থাপনের যে তোড়জোড় আমরা দেখি, তা টেকসই কোনো সমাধান নয়।’ বৃহস্পতিবার সমকাল আয়োজিত এক সংলাপে তিনি এ কথা বলেন। ‘জ্বালানি খাতে সংকট: উত্তরণে করণীয়’ শিরোনামে এ সংলাপে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। রাজধানীর তেজগাঁওয়ে সমকাল কার্যালয়ে সংলাপটি অনু...
ছাত্রশিবিরের সদ্য সাবেক সভাপতি জাহিদুল তাঁর পোস্টে লেখেন, হবিগঞ্জ ও মৌলভীবাজারে হামলার ঘটনাগুলো খুবই সুপরিকল্পিত বলে মনে হচ্ছে।
অভিনয়ের জগতে জনপ্রিয়তা অনেকটা জোয়ারের মতো। কেউ সেই জোয়ারে ভেসে যান, কেউ আবার দাঁড়িয়ে থাকেন নিজের তীরে। আইশা খান যেন দ্বিতীয় দলের মানুষ। আলোচনায় থাকার চেয়ে তিনি বেশি বিশ্বাস করেন নিজেকে প্রস্তুত করে তোলায়। চরিত্রের ভেতর ডুবে যাওয়াকে তিনি মনে করেন অভিনয়ের সবচেয়ে বড় অনুশীলন। তাই কাজের সংখ্যা নয়, প্রতিটি কাজের গভীরতাই তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ। উপস্থাপনা দিয়ে যাত্রা শুরু করলেও খুব অল্প সময়েই অভিনয়ে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন আইশা। ছোট পর্দার নাটক, ওয়েব কনটেন্ট কিংবা বিশেষ প্রযোজনা—প্রতিটি মাধ্যমেই তিনি রেখেছেন সংযত অথচ স্বতন্ত্র উপস্থিতির ছাপ। তাই এখন নাটকের অন্যতম ভরসার নাম আইশা। ...
এসআই জানান, সকাল ৮টার দিকে ভবনের মালিকের কাছ থেকে খবর পেয়ে কক্ষের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে সবুজ রঙের ওড়না পেঁচানো অবস্থায় ছাত্রীর ঝুলন্ত লাশ পাওয়া যায়।
আজ ৭৯ বছরে পা দেওয়া শোয়ার্জেনেগার শুধু ‘টার্মিনেটর’ নন, তিনি অধ্যবসায়, আত্মবিশ্বাস এবং নিজেকে বারবার নতুনভাবে গড়ে তোলার এক অনন্য প্রতীক।
রাসুল (সা.) দুপুরের পরিশ্রান্ত ভাব কাটানোর এমন একটি সহজ, স্বাস্থ্যকর ও প্রশান্তিকর অভ্যাস শিখিয়ে গেছেন, যা শরীরকে সতেজ করার পাশাপাশি ইবাদতের শক্তিও জোগায়।
দুর্নীতি দমনে ক্ষমতাসীন বিএনপির আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন সংসদে বিরোধীদলীয় নেতা। হঠকারিতা পরিহার করতে সরকারকে হুঁশিয়ার করেছেন তিনি।
বাংলাদেশের প্রতিবাদগুলো এ ধরনের পরিস্থিতিতে ভিন্নমতের প্রয়োজনীয়তা যেমন তুলে ধরেছে, তেমনি তার সীমাবদ্ধতাও উন্মোচিত করেছে।
২৪ বছর পর আবারও আফ্রিকার মাটিতে ফিরছে ক্রিকেটের সবচেয়ে বড় আসর ওয়ানডে বিশ্বকাপ। ২০২৭ সালের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের ১২টি ভেন্যুর নাম ঘোষণা করেছে। জোহানেসবার্গে আয়োজিত এক অনুষ্ঠানে ভেন্যুগুলোর নাম উন্মোচন করা হয়। এর আগে ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও কেনিয়া যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করেছিল। ঘোষিত সূচি অনুযায়ী, টুর্নামেন্টের বেশির ভাগ ম্যাচ হবে দক্ষিণ আফ্রিকায়। দেশটির আটটি স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচ আয়োজন করা হবে। জিম্বাবুয়ে আয়োজন করবে তিনটি ভেন্যুতে, আর নামিবিয়ার...
পাকিস্তানের উত্তরাঞ্চলে ১০ পর্বতারোহী নিখোঁজ হয়েছেন। তারা কারাকোরাম পর্বতমালার ব্রড পিক অভিযানে গিয়েছিলেন। নিখোঁজ আরোহীদের মধ্যে আছেন নেপাল, পাকিস্তান, ওমান, চীন ও যুক্তরাষ্ট্রের নাগরিক। কারাকোরামের ব্রড পিকটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৮ হাজার ৪৭ মিটার উঁচুতে। এটি পৃথিবীর ১২তম ও কারাকোরাম রেঞ্জের তৃতীয় উচ্চতম পর্বত। এর অস্বাভাবিক লম্বা চূড়া প্রায় ২ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। পাকিস্তানের আলপাইন ক্লাব জানিয়েছে, নিখোঁজ ব্যক্তিদের মধ্যে নেপালের বিখ্যাত পর্বতারোহী নির্মল পূর্জাও আছেন। তিনি দলটিকে নেতৃত্ব দিচ্ছিলেন। বৃহস্পতিবার তাদের ওপর তুষারধসের ঘটনার পর থেকে আর যোগাযোগ করা যায়নি। নিখোঁজ পর্বতারোহীদ...
Showing 51241 to 51270 of 92519 results
১২ নভেম্বর বেলা ১১টা। পূর্বপরিকল্পনা অনুযায়ী কেরানীগঞ্জ বন্ধুসভার পাঁচ বন্ধু পৌঁছে যাই হাজারীবাগের ডকইয়ার্ডে। সেখানে আগেই রাখা ছিল প্রয়োজনীয় সরঞ্জাম ও অন্যান্য লজিস্টিক। সবকিছু গুছিয়ে ট্রলারে তোলা হলো। এরপর নদীপথে সেগুলো নিয়ে রওনা হই সদরঘাটের উদ্দেশ...
জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ তিন কোম্পানির শীর্ষ পদে পরিবর্তন আনা হয়েছে। তিতাস গ্যাস, রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল) ও বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানিতে (বাপেক্স) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ন...
চাঁদপুর জেলা স্টেডিয়ামে জমে উঠেছিল চার গোলের রোমাঞ্চকর লড়াই। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত জাতীয় ফুটবল লিগে আরামবাগ ক্রীড়া সংঘ ও ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত গ্রুপ পর্বের এই ম্য...
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলীতে ইটভাটার নিয়ন্ত্রণ, মাটি বিক্রি ও শ্রমিক সরবরাহের কমিশন বাণিজ্যকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে আবারও রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত বক্তাবলী ইউনিয়নের আকবর নগর সিপাহীবাড়ি ও উ...
মুক্তিযুদ্ধের চেতনা থেকে বাংলাদেশ ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন বিশিষ্টজনেরা। তাঁরা বলেছেন, দেশে রাজনৈতিক সংকটের পাশাপাশি সাম্প্রদায়িক উত্তেজনা, অর্থনৈতিক বৈষম্য ও অসহিষ্ণুতা বাড়ছে। শেখ হাসিনার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দেশে গৃহ...
‘ছাত্রলীগ ও ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে চট্টগ্রামে জাতীয় ছাত্রশক্তির থানা সংগঠক মো. ইসমাইলকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। আজ শুক্রবার পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নগরের চকবাজা...
পটিয়া সাব-রেজিস্ট্রি অফিসে অনিয়মের অভিযোগ ৫ কোটি টাকার সরকারি জমি ব্যক্তির নামে ২০ কোটি টাকার জমির দলিলেও প্রশ্ন দলিলের ওপর সরকারি ফি আছে, তার সঙ্গে আছে কথিত ‘অফিস খরচ’। দলিল যত বড়, খরচও তত বেশি। হেবা, আমমোক্তারনামা কিংবা কাগজপত্রে ত্রুটি থাকলে চলে আ...
Welcome to our website. We are dedicated to providing quality content and services to our visitors. RollDorado The post Overview – 9528 appeared first on দেশের কথা.
Welcome to our website. We are dedicated to providing quality content and services to our visitors. RollDorado The post Article – 6137 appeared first on দেশের কথা.
Welcome to our website. We are dedicated to providing quality content and services to our visitors. RollDorado The post Summary – 4250 appeared first on দেশের কথা.
  পুষ্পা খ্যাত দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুনের বিপদ যেন পিছু ছাড়ছে না। ‘পুষ্পা টু : দ্য রুল’ মুক্তি পাওয়ার […]
  এনসিএল টি-টোয়েন্টির ফাইনালে ঢাকা মেট্রোকে ৫ উইকেটে হারিয়ে প্রথম আসরের চ্যাম্পিয়ন হয়েছে রংপুর। আগে ব্যাট করতে নেমে ৬২ রানেই […]
নিত্য নতুন ফিচার এবং প্রযুক্তির সংযোজনে দেশের মোটরবাইকগুলো আরও উন্নত হচ্ছে; সেই সঙ্গে রাইডারদের অভিজ্ঞতাতেও আসছে বৈচিত্র্য। যন্ত্রকৌশলে এমন বৈপ্লবিক […]
প্রত্যেক টিন (টিআইএন বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার) ধারীর জন্য আয়কর রিটার্ন দেওয়া বাধ্যতামূলক। বিষয়টি কেবল করযোগ্যতার মাঝেই সীমাবদ্ধ নয়। যে […]
ঢাকা, ২৩ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বড় অংকের বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে চীনা ব্যবসায়ী প্রতিনিধি দল। […]
চট্টগ্রামের সীতাকুণ্ডে শিল্পকারখানায় একের পর এক চুরি ও ডাকাতির ঘটনায় উদ্বেগ বাড়ছে। এবার উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা এলাকায় বেড়িবাঁধসংলগ্ন ইউরো গ্যাস কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে বোরখা পরা ৬ জনের একটি সংঘবদ...
চট্টগ্রাম নগরের সিনেমা প্যালেস এলাকায় জুমার নামাজের পর ঝটিকা মিছিল বের করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে পুলিশ ও ছাত্রদল-যুবদলের নেতাকর্মীদের ধাওয়ায় মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। এ সময় আশপাশের বিভিন্ন এলাকা থেকে ২০ জনকে আটক করেছে...
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান সংকট ও অচলাবস্থা নিরসনের দাবিতে কাপ্তাই সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে চুয়েটের মূল ফটকের সামনে তাঁরা এ কর্মসূচি শুরু করেন। কর্মসূচিতে অংশ নিতে...
ফটিকছড়িতে অস্ত্র তৈরির গোপন কারখানার সন্ধান ও অস্ত্র উদ্ধারের পর পুলিশের অভিযান নিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে মন্তব্য করেছেন চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মো. রায়হান আলম। পোস্টে তিনি লিখেছেন, তিনি ‘বাংলা’ অস্ত্র ব্যবহার করেন না; এসব অস্ত...
সৌদি আরবের আভা অঞ্চলে পাহাড়ি সড়কে নামার সময় দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল সাতটার দিকে (সৌদি সময়) এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন খাগড়াছড়ির মাটিরাঙ্গার তবলছড়ি এলাকার আশরাফ উদ্দিন রনি এবং ফ্রিজার ভ্যানের চালক কামর...