চুক্তি ‘খুব কাছাকাছি’, যুক্তরাষ্ট্র শর্ত মানলেই হরমুজ খুলতে পারে ইরান
হরমুজ প্রণালি নিয়ে সমঝোতায় পৌঁছানোর বিষয়টি ‘খুব কাছাকাছি’ বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। অন্যদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের নির্ধারিত শর্তগুলো পুরোপুরি মেনে নিলেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে। ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে এক সংবাদ সম্মেলনে আরাঘচি বলেন, বর্তমানে আলোচনার মূল বিষয় একটি অস্থায়ী নৌপথ প্রতিষ্ঠা করা। পরে সেটিকে ভিত্তি করে স্থায়ী নৌপথ নির্ধারণ করা হবে। এ বিষয়ে দুই দেশের সামরিক ও নৌবাহিনীর কর্মকর্তাদের মধ্যে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। আরাঘচির দাবি, পাকিস্তানে আগে হওয়া একটি...