‘বুক থেকে চাকু বের করার আকুতি জানাচ্ছিলেন, কিন্তু বাঁচাতে পারলাম না’
‘লোকজনের চিৎকার শুনে আমি ছুটে যাই বাইরে। এ সময় তোড়াইয়ের মোড়ে গিয়ে দেখি আমার স্বামী হিরা বুকে চাকু বিদ্ধ অবস্থায় পড়ে আছেন। হিরা ছটফট করে তার বুক থেকে চাকুটি বের করে দেওয়ার জন্য আকুতি জানাচ্ছিলেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় চাকুটি বের করে তাকে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচাতে পারলাম না।’—এভাবেই স্বামীর মৃত্যুর বর্ণনা দেন শামসুন্নাহার মুক্তা। স্থানীয় সূত্রে জানা যায়, রাজবাড়ীর গোয়ালন্দে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে শরিফুল ইসলাম হিরাকে (৪০) ছুরিকাঘাতে হত্যা করে প্রতিপক্ষ। শনিবার সকাল ১০টার দিকে গোয়ালন্দ বাজারের তোড়াইয়ের মোড়...