উখিয়ায় শৌচাগার থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন পুলিশের একটি ক্যাম্পের শৌচাগার থেকে সহকারী উপপরিদর্শক (এএসআই) রুবেল হোসেন (৩১) নামে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ১৪ এপিবিএনের ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন। শনিবার সকাল ৮টার দিকে ক্যাম্পের শৌচাগারের দরজা ভেঙে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও ক্যাম্প সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে নিয়মিত রোলকলে রুবেল হোসেনকে অনুপস্থিত পাওয়া যায়। পরে সহকর্মীরা বিভিন্ন স্থানে তার খোঁজ করেন। তার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। শনিবার সকালে ক্যাম্পের বাবুর্চি শরীফ রান্নার কাজে শৌচাগারের...