তরুণদের সঙ্গে সমাজ-রাষ্ট্রের ইতিবাচক সমন্বয় প্রয়োজন: হোসেন জিল্লুর
জুলাইয়ের আন্দোলনে মানুষের যে আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে, সেই ভিত্তিতে একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও মেধাবিকাশবান্ধব বাংলাদেশ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, এই লক্ষ্য অর্জনে শুধু তরুণদের ওপর নির্ভর করলে চলবে না। পরিবর্তনের পক্ষে ও বিপক্ষে নানা শক্তি রয়েছে। তাই, তরুণদের সঙ্গে সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের শক্তির একটি ইতিবাচক সমন্বয় প্রয়োজন। আজ শনিবার পিপিআরসির উদ্যোগে আয়োজিত ‘অভ্যুত্থান-উত্তর বাংলাদেশে তারুণ্যের বহুমুখী সম্ভাবনা’ শীর্ষক ভার্চ্যুয়াল আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। অন...