অসুস্থ মিঠুনকে হাসপাতালে দেখতে গিয়ে আবেগপ্রবণ দেব
অসুস্থ মিঠুন চক্রবর্তীকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন অভিনেতা ও তৃণমূলের সাংসদ দেব। শুক্রবার রাতে কলকাতার বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে গিয়ে মিঠুনের সঙ্গে দেখা করেন তিনি। মহাগুরুর শারীরিক অবস্থার খোঁজ নিয়ে তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন দেব। সম্প্রতি মিঠুন চক্রবর্তীর হাতে অস্ত্রোপচার হয়েছে। শুক্রবার সকালে তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে ছিলেন যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়সহ আরও কয়েকজন। পরে রাতে হাসপাতালে পৌঁছান দেব। মিঠুনের সঙ্গে দেবের সম্পর্ক দীর্ঘদিনের। রাজনৈতিকভাবে দুজন দুই শিবিরের হলেও ব্যক্তিগত সম্পর্কে তার কোনো প্রভাব...