ছাত্রদল নেতার কফিশপে হামলা, লুটের অভিযোগ
নেত্রকোনার মোহনগঞ্জে উপজেলা বিএনপি নেতার নেতৃত্বে ছাত্রদলর নেতার কফিশপে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। কফিশপের পরিচালক শাকিল মিয়াকে মারধর করে নগদ তিন লাখ ৩০ হাজার ৭০০ টাকা লুট করা হয়েছে। এই ঘটনায় গতকাল বৃহস্পতিবার থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এর আগে গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের ছোট পাইকুরা গ্রামের ‘বাগান বিলাস কফি হাউজে’ হামলার ঘটনা ঘটে। অভিযোগে মোহনগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাজারুল ইসলাম সংগ্রাম, তাঁর ভাই মামুন মিয়া, মোবারক, মুখলেছ, মাসুদ মিয়া, তাঁর ছেলে নাঈম মিয়া, সোহেল মিয়া ও অজ্ঞাতপরিচয় ২০-২৫ জনকে আসামি করা হয়েছে। হামলাকারী...