মানবতার মুক্তির দিশারি
মানবতার মুক্তির দিশারি মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পূর্ণাঙ্গ জীবনীর ওপর আলোচনা হলো সিরাতুন্নবী (সা.)। মানবেতিহাসে এমন কোনো চরিত্র নেই, যার জীবন ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র– সব ক্ষেত্রে একই সঙ্গে পূর্ণাঙ্গ আদর্শ। আরবিতে তাঁর জীবনীকে বলা হয় ‘সিরাতুন্নবী’। সুতরাং সিরাতুন্নবী মানে নবীজির দেখানো পথ। ৫৭০ খ্রিষ্টাব্দে, আরবি বর্ষ অনুযায়ী ১২ রবিউল আউয়াল সোমবার প্রত্যুষে মক্কার কুরাইশ বংশে মা আমেনার গর্ভে জন্মগ্রহণ করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মহানবী হজরত মুহাম্মদ (সা.)। জন্মের ছয় মাস আগেই তাঁর পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেন। ৬ বছর বয়সে মা আমে...