২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ৪৯৮ জন
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রাজধানীতে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৯৮ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৪৭টি মামলা করা হয়েছে। বুধবার দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় এসব অভিযান চালানো হয়। ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩৬ জন, লালবাগে ৩১, ওয়ারীতে ৯১, মতিঝিলে ৪৮, তেজগাঁওয়ে ৫১, মিরপুরে ১৩১, গুলশানে ৪৫ এবং উত্তরা বিভাগে ৫৯ জন রয়েছেন। এ ছাড়া ডিএমপির গোয়েন্দা বিভাগে (ডিবি) চারজন এবং সিটিটিসি বিভাগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানকালে দুটি দেশি পাইপগান ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া চারট...