ইরানের ওপর ‘ইতিহাসের সবচেয়ে কঠোর’ নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র: মার্কিন অর্থমন্ত্রী
যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা’ আরোপ করতে যাচ্ছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তিনি বলেছেন, নতুন এই অর্থনৈতিক চাপ প্রয়োগের মাধ্যমে বড় ধরনের সামরিক অভিযান পুনরায় শুরু করার প্রয়োজন কমে আসতে পারে। নিষেধাজ্ঞার বিস্তারিত আগামী সোমবার প্রকাশ করা হবে। বৃহস্পতিবার সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কৌশল হবে দ্বিমুখী-একদিকে নৌ অবরোধ, অন্যদিকে ইতিহাসের সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা। তার দাবি, এই পদক্ষেপ কার্যকর হলে তেহরানের শাসকগোষ্ঠীকে চাপে ফেলা সম্ভব হবে। এর এক দিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...