চীনের ওপর নতুন শুল্ক আরোপের পথে ট্রাম্প
কম দামে পণ্য সরবরাহ করে বিশ্ববাজার সয়লাব করছে চীন। এ কারণে দেশটির ওপর নতুন শুল্ক আরোপের কথা বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি সম্পর্কে অবগত তিন কর্মকর্তা বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) এ তথ্য জানিয়েছেন। শুল্ক আরোপের বিষয়টি অভ্যন্তরীণ আলোচনার পর্যায়ে আছে। এটি এখনও চূড়ান্ত না হওয়ায় কর্মকর্তারা নিজেদের পরিচয় প্রকাশ করতে রাজি হননি। দুজন জানান, নতুন এই শুল্কের হার ৭ দশমিক ৫ নির্ধারণ করা হতে পারে। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা মনে করছেন, এই হার ওয়াশিংটন-বেইজিংয়ের এক বছরের বাণিজ্য যুদ্ধবিরতিতে প্রভাব ফেলবে না। আগামী মাসের শেষ দিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের য...