একের পর এক অশ্লীল প্রস্তাব, তিক্ত অভিজ্ঞতার জানালেন অভিনেত্রী
পর্দায় একটি চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পাওয়া অনেক সময় অভিনেতাদের জন্য আশীর্বাদ হয়ে আসে। তবে সেই জনপ্রিয়তাই কখনো কখনো বয়ে আনে তিক্ত অভিজ্ঞতা। এমনই এক অভিজ্ঞতার কথা জানিয়েছেন ‘মির্জাপুর’খ্যাত বাঙালি অভিনেত্রী অনংশা বিশ্বাস। সিরিজে ‘জারিনা’ চরিত্রে অভিনয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম, ইমেইল ও ফোনে একের পর এক অশ্লীল প্রস্তাব পেতে শুরু করেন তিনি। ‘মির্জাপুর’-এর প্রথম মৌসুমে শরীরী আবেদন ও ক্ষমতার আকাঙ্ক্ষায় জড়িয়ে থাকা ধূসর চরিত্র জারিনার ভূমিকায় অভিনয় করে নজর কাড়েন কলকাতার অভিনেত্রী অনংশা। চরিত্রটি দর্শকের প্রশংসা পেলেও এর নেতিবাচক প্রভাবও পড়েছিল অভিনেত্রীর ব...