বাড়িতেই বানান অ্যালোভেরা টুথপেস্ট
ত্বকের বলিরেখা এবং ঠোঁটের ফাঁটা ভাব দূর করতে অ্যালোভেরা খুবই উপকারী এটা কমবেশি সবারই জানা। কিন্তু অ্যালোভেরা যে সুন্দর হাসির জন্যও প্রয়োজনীয় তা কি জানেন? বাজারে এখন অ্যালোভেরা টুথপেস্ট পাওয়া যাচ্ছে। যারা ক্ষতিকর রাসায়নিকযুক্ত বাণিজ্যিক টুথপেস্ট এড়িয়ে চলতে চান, তাদের অনেকের কাছেই এটি প্রিয় । চলুন প্রথমে জেনে নেওয়া যাক কী কারণে অ্যালোভেরা মুখের স্বাস্থ্যের জন্য জন্য এত উপকারী। সম্পূর্ণ প্রাকৃতিক ত্বকের যত্নের জগতে অ্যালোভেরা সুপরিচিত উপাদান। এটি ভিটামিন ই-তে ভরপুর, যা ত্বককে আর্দ্র ও পুষ্ট করতে এবং ত্বকের কোষকে ফ্রি র‍্যাডিকেল থেকে রক্ষা করতে সাহায্য করে। অন্য কথায়, অ্যালোভেরা বার্ধক...