শিক্ষার্থীদের নগদ অ্যাকাউন্ট খোলা সহজ করতে বিডিআরআইএসের সঙ্গে নগদের চুক্তি
জন্মসনদের মাধ্যমে ১৮ বছরের কম বয়সী কিশোর ও শিক্ষার্থীদের ডিজিটাল অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া সহজ করতে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয়ের (বিডিআরআইএস) সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদ। মঙ্গলবার জন্ম ও মৃত্যু নিবন্ধন পরিচালকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়। নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ এবং বিডিআরআইএসের রেজিস্ট্রার জেনারেল (অতিরিক্ত দায়িত্ব) ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এতে স্বাক্ষর করেন। সাধারণত জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মাধ্যমে গ্রাহকের পরিচয় যাচাই করে নগদ। তবে ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীদের এনআইডি...