চলন্ত বাসে শিক্ষিকাকে অচেতন করে স্বর্ণালংকার লুট, গ্রেপ্তার ২
ঝিনাইদহের কোটচাঁদপুরে চলন্ত বাসে এক শিক্ষিকাকে অচেতন করে স্বর্ণালংকার লুটের ঘটনায় অজ্ঞান পার্টির দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিম। সোমবার গাজীপুর ও মাগুরায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- দুলাল হাওলাদার (৪০), ওরফে ‘মলম দুলাল’ এবং তিলক খান (৪৪)। পুলিশ জানায়, গত ২৯ জুন যশোর থেকে শাপলা পরিবহনের একটি বাসে কোটচাঁদপুরে ফিরছিলেন এক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা। বাসটি কোটচাঁদপুরের এলাঙ্গী বাজার এলাকায় পৌঁছানোর আগে অজ্ঞাত এক ব্যক্তি তাকে ডাবের পানি পান করতে দেন। পানি পান করার পর তিনি অচেতন হয়ে পড়েন। এ সময় অজ্ঞান পার্টির...