রাইডশেয়ারে এখন পার্সেল পরিষেবা
রাইডশেয়ারিং অ্যাপ তাদের নতুন ডেলিভারি সার্ভিস উবার পার্সেল চালুর কথা বলেছে। অনেকে এখন উবার অ্যাপ ব্যবহার করে জরুরি ফাইলপত্র, নিত্যপ্রয়োজনীয় জিনিস ছাড়াও সহজে যে কোনো পার্সেল পাঠানোর সুবিধা পাবেন। দৈনন্দিন জীবনের পার্সেল বিনিময় সহজ করতে এই ফিচার আনা হয়েছে। এই পার্সেল পরিষেবার মাধ্যমে অনেকে সুবিধামতো ডেলিভারি নেওয়ার সঙ্গে আগে থেকে সময় নির্ধারণ (শিডিউল) করে পার্সেল পিকআপের অনুরোধ করতে পারবেন। পার্সেল পাঠানোর শুরু থেকে শেষ পর্যন্ত পুরো বিষয়টি ট্র্যাকিং করার জন্য এতে থাকছে বিশেষ কিছু ফিচার। এর মাধ্যমে জিপিএস পদ্ধতিতে রিয়েল টাইমে লোকেশন দৃশ্যমান হবে। আর সঠিক প্রাপকের কাছে যেন পার্সেল পৌঁছ...