৬৮ বছর পর লা লিগায় প্রথম পাঁচ ম্যাচে ১৬ গোল বার্সার
মৌসুমের শুরুতেই দুর্দান্ত ছন্দে রয়েছে বার্সেলোনার আক্রমণভাগ। লা লিগার প্রথম পাঁচ ম্যাচে রাফিনিয়া, লামিন ইয়ামাল ও ফেরমিন লোপেজ মিলে করেছেন ১৬ গোল। ১৯৫৮ সালের পর স্পেনের শীর্ষ লিগে প্রথম পাঁচ ম্যাচে কোনো আক্রমণভাগের এত গোল করার নজির আর দেখা যায়নি। রোববার রাতে লেভান্তেকে ৪-২ গোলে হারিয়ে টানা পঞ্চম জয় পেয়েছে হানসি ফ্লিকের দল। এই জয়ে পাঁচ ম্যাচে পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষস্থান আরও শক্ত করেছে তারা। বার্সার হয়ে রাফিনিয়া ও ইয়ামাল করেছেন ছয়টি করে গোল। ফেরমিনের গোল চারটি। লেভান্তের বিপক্ষে জোড়া গোল করেন ইয়ামাল। ম্যাচের ১৯ মিনিটে রাফিনিয়ার পাস থেকে প্রথম গোলটি করেন তিনি। দ্বিতীয় গোলটি আসে ৪৮ মিনি...