আবার বড় পতনে দর হারাল ৯২% শেয়ার
ফের বড় দরপতনে সপ্তাহ শুরু হলো শেয়ারবাজারে। গতকাল রোববার দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইতে তালিকাভুক্ত ৩৫২ কোম্পানির মধ্যে ৩২৩টি দর হারিয়েছে, যা মোটের ৯২ শতাংশ। এতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৯৬ পয়েন্ট বা পৌনে ২ শতাংশ হারিয়ে ৫৫১৮ পয়েন্টে নেমেছে। সূচকের এ অবস্থান গত ২ জুনের পর সর্বনিম্ন। গত সপ্তাহের প্রথম কর্মদিবসেও সিংহভাগ কোম্পানির শেয়ার দর হারিয়েছিল। সূচক হারিয়েছিল ১০৩ পয়েন্ট। গত ১২ আগস্ট থেকে শুরু হওয়া দরপতনে তালিকাভুক্ত ৩৩১টির দর হারিয়েছে। কমপক্ষে ১০ শতাংশ থেকে সর্বোচ্চ ৬০ শতাংশ দর হারিয়েছে ২৪১ কোম্পানির শেয়ার। তালিকাভুক্ত মেয়াদি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও একই চিত্র। গত ২২ কর্মদিবসে ম...