পণ্য আমদানিতে দামের ওঠানামার ঝুঁকি কমাতে হেজিং সুবিধা চালু
আন্তর্জাতিক বাজারে পণ্যের দামের ওঠানামার ঝুঁকি কমাতে আমদানিকারকদের জন্য কমোডিটি প্রাইস রিস্ক হেজিং সুবিধা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে আজ সোমবার একটি নির্দেশনা জারি করা হয়েছে। নতুন ব্যবস্থার আওতায় অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো যোগ্য আমদানিকারকদের জন্য পণ্যের মূল্যঝুঁকি ব্যবস্থাপনার বিভিন্ন সুবিধা দিতে পারবে। এর মাধ্যমে আমদানিকারকরা আন্তর্জাতিক বাজারে পণ্যের দামের অস্বাভাবিক বৃদ্ধি থেকে নিজেদের সুরক্ষার ব্যবস্থা নিতে পারবেন। এতে ব্যবসায়িক ব্যয় পরিকল্পনা আরও সহজ হবে। এর আগে পণ্য মূল্যঝুঁকি হেজিংয়ের জন্য আমদানিকারকদের বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন নিতে হতো। নতুন নির্দেশনার মাধ্যমে নির...