বাংলাদেশের আমদানি কূটনীতি
২০২৪ সাল পর্যন্ত গত ১০ বছরে বাংলাদেশ মোট ছয় লাখ ২০ হাজার কোটি টাকার পণ্য আমদানি করেছে, যার ৪৩ শতাংশ এসেছে চীন ও ভারত থেকে। বাংলাদেশ ব্যাংক ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যমতে, ২০২৩-২৪ অর্থবছরে ভারত থেকে বাংলাদেশ ৯০০ কোটি মার্কিন ডলারের পণ্য আমদানি করেছে। তার বিপরীতে বাংলাদেশ থেকে ভারতে পণ্য রপ্তানি হয়েছে মাত্র ১৫৭ কোটি ডলারের। সম্প্রতি ঢাকায় বাংলাদেশ ও ভারতের বাণিজ্য প্রতিনিধি দলের বৈঠকে বর্তমানে দুই দেশের প্রায় ১০ বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি কমানোর বিষয় আলোচনায় উঠে আসে। অন্তর্বর্তী সরকারের সময় অনেকের বক্তব্যে ভারত বিরোধিতার কঠোর অবস্থান থাকলেও ২০২৫ সালের জানুয়ারিতে বাংলাদেশে ভারত...