মধ্যপ্রাচ্যে কেন উল্টো সমীকরণ
প্রায় কাছাকাছি সময়ে দুটি খবর সামনে এসেছে। ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, হুতিদের মোকাবিলায় ইসরায়েলের গোয়েন্দা তথ্যের সহায়তা চেয়েছে সৌদি আরব। অপরদিকে রয়টার্সের খবর- গোষ্ঠীটির সঙ্গে মার্কিন কর্মকর্তারা বৈঠক করেছেন। তাদের মধ্যে সরাসরি যোগাযোগ হচ্ছে বলে জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ঐতিহাসিকভাবে সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক নেই। অপরদিকে হুতিদের সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে ওয়াশিংটন। কিন্তু সাম্প্রতিক দুটি খবর তিন দেশের অবস্থানের ভিন্ন চিত্র তুলে ধরছে। প্রশ্ন উঠেছে, হুতিদের ঘিরে যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও ইসরায়েলের অবস্থানে এমন পরিবর্তন কেন? ব...