ফোন ফেরত না পেয়ে আইসিসির কাছে রিজওয়ান
মোবাইল ফোন জব্দ ও জিজ্ঞাসাবাদ নিয়ে এবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অ্যান্টি-করাপশন ইউনিটের (আকসু) কাছে বিষয়টি তুলেছেন মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তানের ন্যাশনাল সাইবার ক্রাইমস ইনভেস্টিগেশন এজেন্সি (এনসিসিআইএ) তার ফোন জব্দ করার পাশাপাশি নোটিশ দেওয়ার পর এই পদক্ষেপ নিয়েছেন পাকিস্তানের উইকেটকিপার ব্যাটার। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এ তথ্য জানিয়েছে। লর্ডস টেস্ট শেষে নিরাপত্তাকর্মীরা রিজওয়ানের মোবাইল ফোন হেফাজতে নেন। কয়েক ঘণ্টার মধ্যে ফোনটি ফেরত দেওয়ার কথা বলা হলেও তা আর ফেরত দেওয়া হয়নি। পরে ইংল্যান্ড থেকে ফোনটি পাকিস্তানে নিয়ে গিয়ে ফরেনসিক পরীক্ষা করে এনসিসিআইএ। এ ঘটনায় আকসুর কাছে...