পক্ষীর খালের কীট-কুড়ানি
বিরল ও দুর্লভ পাখির খোঁজে সুন্দরবনের কালাবগী, শেখেরটেক ও কোকিলমনি হয়ে চতুর্থ রাতে আমাদের ছোট্ট লঞ্চ ‘আলোর কোল’ নোঙর করল পক্ষীর খালের মুখে। ৯ বছর ধরে সুন্দরবনের পাখি-প্রাণী পর্যবেক্ষণে যত লঞ্চে ঘুরেছি, এটি তার একটি। খুব ভোরে উঠতে হবে, তাই রাতে খাবার সেরে দ্রুত ঘুমিয়ে পড়লাম। কিন্তু ভোরে ঘুম থেকে উঠেই মনটা খারাপ হয়ে গেল। ঘন কুয়াশার চাদরে চারদিক ঢেকে আছে। ফজরের নামাজ পড়ে কুয়াশা কাটার অপেক্ষায় থাকলাম। কিন্তু তিন ঘণ্টা অপেক্ষা করেও লাভ হলো না। কুয়াশার ঘনত্ব কমলেও পুরোপুরি কাটল না। সকাল ঠিক ৮টায় লঞ্চের সঙ্গে নিয়ে আসা নৌকায় উঠে পক্ষীর খালের দিকে রওনা হলাম। দুই মিনিটের মাথায় একটি বন...