বাংলাদেশ আজাদ পার্টির চেয়ারম্যান হাসিনুর রহমান, মহাসচিব বোরহান মাহমুদ
বাংলাদেশ আজাদ পার্টির প্রথম কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। পার্টির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল হাসিনুর রহমানের (বীর প্রতীক) সভাপতিত্বে অনুষ্ঠানে নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। মহাসচিব মুন্সি বোরহান মাহমুদ ও দপ্তর সম্পাদক রায়হান শাহরিয়ার যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন। কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যারিস্টার শাহরিয়ার কবির। অনুষ্ঠানের সভাপতি ও নবঘোষিত চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল হাসিনুর রহমান দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং বাংলাদেশ আজাদ পার্টির ভবিষ্যৎ কর্মপন্থা তুলে ধরেন। বি...