ভারতে নয়ডা হাইওয়েতে স্লিপার বাসে আগুন, নিহত ৯
উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়েতে বুধবার গভীর রাতে একটি স্লিপার ট্যুরিস্ট বাসে অগ্নিকাণ্ডে এক নারীসহ অন্তত ৯ জন পুড়ে মারা গেছেন। এ ঘটনায় অনেকে আহত হয়েছেন। বাসটিতে ৩৫ জন যাত্রী ছিলেন। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, বাসটি দিল্লি থেকে উত্তরপ্রদেশের মহোবার দিকে যাচ্ছিল। যমুনা এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ার সময় হঠাৎ বাসটিতে আগুন ধরে যায়। ঘটনার সময় অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে বাসের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বা এসি সিস্টেমে বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয়। পরে ইঞ্জিনের লুব্রিকেটিং অয়েলে আগুন ধরে গেলে তা দ্রুত পুরো বাসে ছড়িয়ে পড়ে। তবে আগুন লাগার প্...