বিটুমিন তো দূরের কথা, ইটের চিহ্নও নেই
রূপসা নদীর ওপর নির্মিত খানজাহান আলী সেতু থেকে উত্তরের সংযোগ সড়ক দিয়ে প্রবেশ করতে হয় খুলনা মহানগরীতে। শুরুতে বিটুমিনের কাপের্টিং। তবে ১০০ গজ এগোতেই থমকে দাঁড়াতে হয়। সড়কটির মাঝখানে প্রায় ৫০-৬০ ফুট অংশ হঠাৎ যেন উধাও হয়ে গেছে। বিটুমিন তো দূরের কথা, ইটের চিহ্ন পর্যন্ত নেই। কাদামাটিতে ট্রাক আসা-যাওয়ার কারণে পুরো সড়ক চষা ক্ষেতের রূপ নিয়েছে। খুলনা নগরীর গুরুত্বপূর্ণ শিপইয়ার্ড সড়কের রূপসা সেতু সংযোগ অংশের দৃশ্য এটি। নগরীর রূপসা, লবণচরা এলাকার শতাধিক স’মিল, চালকল, তুষ মিল, বালুর গোলা, এসআরবি-৬ সদরদপ্তর, নৌবাহিনীর প্রশিক্ষণ ঘাঁটি সোলাম, রিভারভিউ পার্কসহ মাথাভাঙা এলাকার লক্ষাধিক মানুষের যাতায়াতের অ...