বোয়িং-এয়ারবাসের বাণিজ্য প্রতিযোগিতায় বাংলাদেশ
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চলছে ১৯টি উড়োজাহাজের বহর নিয়ে। এই বহর ২০৩৪-৩৫ অর্থবছরের মধ্যে ৪৭টিতে নেওয়ার পরিকল্পনা করেছে সরকার। এরই মধ্যে ১৪টি বোয়িং কেনার চুক্তি হয়েছে। আরও ১১টি বোয়িং কেনার চুক্তি বাংলাদেশের সময় বুধবার দিবাগত রাত আড়াইটায় নিউইয়র্কে সই হওয়ার কথা। পাশাপাশি ১০টি এয়ারবাস কেনার প্রস্তাবও যাচাই করছে বিমান। সব মিলিয়ে নতুন ৩৫টি উড়োজাহাজ সংগ্রহের পরিকল্পনা এগোচ্ছে। এতে বিমানের বহর আধুনিক করার সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দুই বড় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানের বাণিজ্যিক প্রতিযোগিতার কেন্দ্রেও এসেছে বাংলাদেশ। এখন প্রশ্ন শুধু কোন প্রতিষ্ঠানের উড়োজাহাজ কেনা হবে, তা...