কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১৮ থানার পুলিশ, আটক ৬২৪
কুমিল্লা জেলা পুলিশের কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৬২৪ জন কিশোরকে আটক করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত জেলার ১৮ থানায় একযোগে এ অভিযান চালানো হয়। আজ বৃহস্পতিবার সকালে জেলা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জেলা পুলিশের একটি সূত্র জানায়, গত শুক্রবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা ড. নাহিদা বেগমের ছেলে অপ্রতিম কিশোর গ্যাং সদস্যদের হাতে নিহত হওয়ার ঘটনার পর এটিই কিশোর গ্যাংবিরোধী পুলিশের বড় অভিযান। অভিযানের পর জেলার সদর দক্ষিণ, কোতোয়ালি ও দাউদকান্দি মডেল থানায় বিপুলসংখ্যক অভিভাবক ভিড় করেন। রাত ৮টার দিকে শতাধিক অভিভাবক সন্তানদের ছাড়িয়ে নিত...