ইন্দোনেশিয়াকে ২ গোল দিয়ে ৯ গোল খেল বাংলাদেশ
ফিফা আসিয়ান কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচটিও দুঃস্বপ্নের মতো কাটল বাংলাদেশের। প্রথমার্ধেই ছয় গোল হজমের পর দ্বিতীয়ার্ধে আরও তিনবার বাংলাদেশের জালে বল পাঠিয়েছে ইন্দোনেশিয়া। শেষ পর্যন্ত ৯-২ গোলের বড় হার নিয়ে টুর্নামেন্ট শেষ করেছে হামজা চৌধুরীর দল। জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল স্বাগতিকরা। ১১ মিনিটে মিচেল বেকারের গোলে এগিয়ে যাওয়ার পর ২০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনিই। ৩১ মিনিটে রিজকি রিদোর গোলে স্কোর ৩-০ করে ইন্দোনেশিয়া। ৩৬ মিনিটে শাহরিয়ার ইমন বাংলাদেশের হয়ে একটি গোল শোধ করেন। সুকি ইতোফুসার কাটব্যাক থেকে হেডে বল জালে পাঠান তিনি। আসিয়ান কাপে এটিই বাংলাদেশের প...