৭২ ঘণ্টার মধ্যে ফার্মাসিস্টদের দশম গ্রেডের ফাইল ছাড়ার আহ্বান
আগামী ৭২ ঘণ্টার মধ্যে ফার্মাসিস্টদের দশম গ্রেডের ফাইল স্বাস্থ্য অধিদপ্তরকে ছাড়ার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। ফার্মাসিস্টদের দশম গ্রেড বাস্তবায়নের দাবি ১৭ বছরের। নানা সময়ে এ নিয়ে উদ্যোগ নেওয়া হলেও এখনও তা বাস্তবায়িত হয়নি। এ বিষয়ে তিনি বলেন, ফার্মাসিস্টদের দশম গ্রেডের উদ্যোগ বিএনপি সরকারের নেওয়া। এত দিনেও তা বাস্তবায়ন না হওয়া দুঃখজনক। শুক্রবার সকালে রাজধানীর মহাখালীতে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি) বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলে...