বাড়ি দখল করে তালা সার্জেন্টের
রাজশাহীর চারঘাটে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বসতবাড়িতে তালা ঝুলিয়ে দখলচেষ্টার অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত দুই মাস ধরে নিজ বাড়িতে ঢুকতে পারছেন না ভুক্তভোগী সাইদুর রহমান শামীম। নিজের সম্পত্তিতে প্রবেশের চেষ্টা করলেই তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এ ঘটনায় থানা, পৌরসভাসহ বিভিন্ন সরকারি দপ্তরে লিখিত অভিযোগ দিয়েও মেলেনি প্রতিকার; বাধ্য হয়ে বর্তমানে শামীম পাশের দুর্গাপুর উপজেলায় তাঁর পুরোনো পৈতৃক ভিটায় জীবনযাপন করছেন। অভিযুক্ত পুলিশ কর্মকর্তার নাম আসিফ আহমেদ রবিন। তিনি বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ জেলায় পুলিশ সার্জেন্ট হিসেবে কর্মরত। ভুক্তভোগী শামীমের অভিযোগ, পুলিশ একাডেমির নিকটবর্তী এবং মহাসড়...