আশুলিয়ায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে জরিমানা
সাভারের আশুলিয়ায় সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে ১২ কেজির এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে দুটি ডিলার পয়েন্টে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, বড় বোতল থেকে ছোট বোতলে গ্যাস রিফিল এবং গ্যাসের বোতলে পানি ভর্তির বিষয়ে প্রমাণ পাওয়ায় দুটি প্রতিষ্ঠানকে দুই লক্ষ দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার বিকেলে আশুলিয়ার কুটুরিয়া এবং আমতলা এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলার সহকারী পরিচালক মো. হাসানুজ্জামান। অভিযানের শুরুতেই আমতলা এলাকার যমুনা এবং বি...