এলপিজির বাজার অস্থির, দাম বাড়িয়েও সংকট কাটেনি
প্রায় দুই সপ্তাহ ধরে এলপিজির বাজারে চলছে অস্থিরতা। সরকারি দরের চেয়ে ৪০০ থেকে ৯০০ টাকা বেশি দামে ১২ কেজির সিলিন্ডার বিক্রির অভিযোগ উঠেছে। কোথাও সিলিন্ডার মজুত থাকলেও ক্রেতার কাছে বিক্রি করা হয়নি। এর মধ্যেই গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে বেসরকারি খাতের ১২ কেজি এলপিজির দাম ২৫২ টাকা বাড়িয়ে এক হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দাম কার্যকর হওয়ার পরও বাজারের সংকট কাটেনি। বরং অনেক এলাকায় নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি। গতকাল দেশের বিভিন্ন এলাকার বাজার ঘুরে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে। বিভিন্ন জেলায় বাড়তি দামে বি...