যুক্তরাষ্ট্রের উপকূলে মেডিকেল বিমান নিখোঁজ, ছয় আরোহী নিহতের শঙ্কা
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের নান্টাকেট দ্বীপের উপকূলে নিখোঁজ হওয়া একটি মেডিকেল পরিবহন বিমানের ছয় আরোহীই মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। বিমান পরিচালনাকারী সংস্থা ল্যাটিটিউড এয়ার অ্যাম্বুলেন্স এ তথ্য জানিয়েছে। বারমুডা থেকে বোস্টন যাওয়ার পথে শনিবার বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। রোববার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড নান্টাকেটের উপকূলে জীবিতদের সন্ধানে তল্লাশি অভিযান শেষ করার ঘোষণা দেয়। এরপর ল্যাটিটিউড এয়ার অ্যাম্বুলেন্স এক বিবৃতিতে জানায়, বিমানে থাকা তাদের চার কর্মী, একজন রোগী ও রোগীর এক স্বজনকে মৃত বলে ধরে নেওয়া হচ্ছে। সংস্থাটি নিহতদের পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি সম...