ত্বকের তারুণ্য ধরে রাখতে খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকে বলিরেখা, শুষ্কতা ও দাগছোপ দেখা দেওয়া স্বাভাবিক। তবে সঠিক যত্ন ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের মাধ্যমে ত্বক দীর্ঘদিন সুস্থ, সতেজ ও উজ্জ্বল রাখা সম্ভব। রঙিন ফলমূল ও শাকসবজি, বাদাম, বীজ, তৈলাক্ত মাছ এবং দইয়ের মতো খাবার ত্বকের আর্দ্রতা বজায় রাখতে, কোষের ক্ষতি কমাতে ও কোলাজেন তৈরিতে সহায়তা করে। কোলাজেন হলো এমন একটি প্রোটিন, যা ত্বকের গঠন ও দৃঢ়তা ধরে রাখতে সাহায্য করে। তবে শুধু খাবার খেলেই বয়সের ছাপ পুরোপুরি দূর করা সম্ভব নয়। নিয়মিত সুষম খাবার খাওয়ার পাশাপাশি পর্যাপ্ত ঘুম, স্বাস্থ্যকর জীবনযাপন ও সানস্ক্রিন ব্যবহারও জরুরি। ত্বক শরীরের সবচেয়ে বড় অঙ্গ। এটি বাইরের পরিবেশের ক্ষতি...