বাসার ছাদে বিদ্যুৎ উৎপাদনের নতুন কর্মসূচি নিচ্ছে ইডকল
কারখানার ছাদে সৌরবিদ্যুৎ বসাতে এতদিন বেশি আগ্রহ দেখা গেছে। এবার বাসাবাড়ির ছাদেও সৌর প্যানেল বসাতে অর্থায়নের উদ্যোগ নিচ্ছে অবকাঠামো উন্নয়ন কোম্পানি লিমিটেড (ইডকল)। এ জন্য নতুন কর্মসূচি চালুর প্রস্তুতি নিচ্ছে প্রতিষ্ঠানটি। আগামী ফেব্রুয়ারির মধ্যে শিল্পকারখানা ও বাসাবাড়ির ছাদে সব মিলিয়ে এক হাজার মেগাওয়াট সক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্পে অর্থায়ন করতে চায় তারা। এর অর্ধেক শিল্পকারখানায়, বাকি অর্ধেক বাসাবাড়িতে। ইডকলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এস এম মনিরুল ইসলাম সম্প্রতি সমকালকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আগামী ফেব্রুয়ারির মধ্যে এক হাজার মেগাওয়াট সক্ষমতার প্রকল্পে অর্থায়ন তাদের ন্যূনতম লক্ষ্যমাত্রা...