স্বজনপ্রীতি-গ্রুপিংয়ের কারণে অনেক যোগ্য শিল্পী কাজ পান না: স্বাগতা
জিনাত শানু স্বাগতা। অভিনেত্রী ও মডেল। মাতৃত্বকালীন বিরতি কাটিয়ে আবারও অভিনয় শুরু করেছেন তিনি। ‘এআই জুনিয়র’ ধারাবাহিকের প্রথম কিস্তির শুটিং শেষ করেছেন। এটি প্রচার হবে দীপ্ত টিভিতে। অভিনয়ে ফেরা, নতুন কাজ ও অন্যান্য প্রসঙ্গে এ অভিনেত্রীর সঙ্গে কথা বলেছেন এমদাদুল হক মিলটন। চার বছর পর ধারাবাহিক নাটকে ফিরলেন। অভিজ্ঞতাটা কেমন? দীর্ঘ বিরতির পর আবার ধারাবাহিকে কাজ করতে পেরে ভালো লাগছে। আমি তো প্রতিদিন কাজ করে অভ্যস্ত। অনেক দিন কাজ হচ্ছিল না। কাজ বন্ধ রাখার ব্যাপারটা আমাকে পীড়া দিচ্ছিল। ভাবছিলাম, সুন্দর গল্প দিয়ে ফিরব। হয়েছেও তাই। শিশুদের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা ছিল অন্যরকম। আমার...