প্রতিপক্ষের দেওয়া রাসায়নিকে পুড়ল ১০ বিঘা জমির ধান
নওগাঁর ধামইরহাটে প্রতিপক্ষের রাসায়নিক স্প্রেতে সাত কৃষকের প্রায় ১০ বিঘা জমির ধান পুড়ে গেছে। এ ঘটনায় সাতজনকে আসামি করে ধামইরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী কৃষক চানমুদ্দীন। ২৩ অক্টোবর সকালে সরেজমিন ধামইরহাটের রূপনারায়ণপুর মাঠে গিয়ে ঘটনার সত্যতা পান স্থানীয় সাংবাদিকরা। উপজেলার রূপনারায়ণপুর গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে চানমুদ্দীন জানান, তিনিসহ সাত কৃষক ৩.১৭ একর (প্রায় ১০ বিঘা) জমি কিনে সেখানে দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছেন। প্রতিবছরের মতো এবারও আমন মৌসুমে সেখানে ধান রোপণ করেছিলেন। তিনি অভিযোগ করে বলেন, গত ২০ অক্টোবর রাতে একই গ্রামের নাসির উদ্দিনের ছেলে ওবায়দুল ইসলাম, এমদাদুল ওরফ...