সন্ত্রাসীরা বেপরোয়া, ভয়ে মামলাও করছেন না ভুক্তভোগীরা
খুলনায় আবারও বেপরোয়া হয়ে উঠেছে সন্ত্রাসীরা। প্রতিপক্ষকে হত্যা, গুলি করে জখম, প্রকাশ্যে অপহরণ, ক্লিনিক ভাঙচুর, গুলি করে ভয় দেখানো এবং হুমকির ঘটনা ঘটছে প্রতিনিয়ত। প্রতিটি অপরাধ কর্মকাণ্ডের পেছনে নগরীতে সক্রিয় সন্ত্রাসী গ্রুপগুলোর নাম আসছে। অধিকাংশ ঘটনার মূল হোতারা ধরা পড়ছে না। যার কারণে অপরাধও কমছে না। এসব নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছে নগরীর মানুষ। আতঙ্কের কারণে মামলাও করতে চাইছেন না ভুক্তভোগীরা। খুলনা মহানগর পুলিশের কর্মকর্তারা বলছেন, বিভিন্ন সময় গ্রেপ্তার সন্ত্রাসীরা দ্রুত জামিন পেয়ে বের হয়ে আসছে। সহজে জামিন পাওয়ায় তারা আরও নির্ভয় করে তুলছে। এ ছাড়া অপরাধ সংঘটিত হওয়ার পরে ভুক্তভোগীরা মামলা ও...