বেশি লাভের ফাঁদে পা দিয়ে সর্বস্বান্ত অনেক ব্যবসায়ী
‘আমি ৩৪ ট্রলি (প্রতি ট্রলিতে ২৪০ মণ) ধান বিক্রি করছি রমজানের কাছে। দাম ৪৮ লাখ ৬৩ হাজার টাকার ওপরে। এই ধান কিছু নগদ টাকায় আর কিছু বাকিতে কিনছি। টাকা না পাইলে আমি ফহির (ফকির) হইয়া যামু। ভিক্ষা করা ছাড়া আমার আর কোনো উপায় থাকব না।’ গতকাল রোববার শেরপুর সদর থানায় গিয়ে আর্তনাদ করে কথাগুলো বলেন সজল মাহমুদ নামে ধান ব্যবসায়ী। তার মতো অন্তত ২০ জন ব্যবসায়ী অধিক লোভের ফাঁদে পা দিয়ে বেশি দামে ধান বিক্রি করে প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। প্রকৃত ধান ব্যবসায়ী হয়েও যাচাই-বাছাই না করে লোভে পড়ে নিজের কষ্টার্জিত টাকায় কেনা ধান অন্যের হাতে তুলে দিয়ে সর্বস্বান্ত তারা। শুধু তারা নয় আরও ২০ জনে...