পরিস্থিতি নিরসনে কমিটি, আজ আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক
পাঁচ দফা দাবিতে রাঙামাটির সাজেকে গতকাল রোববার তৃতীয় দফায় টানা চতুর্থ দিনের মতো সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। এ পরিস্থিতি নিরসনে তিন সদস্যের কমিটি গঠন করেছে প্রশাসন। আজ সোমবার আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসবে কমিটি। আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এদিকে গতকাল রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, রাঙামাটির সাজেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। পাহাড়ে সক্রিয় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পাহাড়ে জনসংহতি সমিতি ও ইউপিডিএফ ছাড়াও একই নামে বিভিন্ন গোষ্ঠী ও উপদল রয়েছে।...