ব্যালন ডি’অরের ইতিহাস, ভোট ও বিজয়ী নির্বাচনের নিয়ম
হ্যারি কেইন, লামিনে ইয়ামাল, নাকি অন্য কেউ? বিশ্ব ফুটবলের সবচেয়ে আলোচিত ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর ঘিরে এমন প্রশ্নই এখন সমর্থকদের মনে। কে জিতবেন, তা নিয়ে আলোচনা থাকলেও বিজয়ী বেছে নেওয়ার নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। খেলোয়াড়দের ব্যক্তিগত পারফরম্যান্স, দলের সাফল্য ও মাঠে তাদের আচরণ, সবকিছু বিবেচনায় নিয়েই দেওয়া হয় এই পুরস্কার। ফ্রান্স ফুটবল সাময়িকীর আয়োজনে এবারের ব্যালন ডি’অর অনুষ্ঠান হবে লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে। এ অনুষ্ঠানটি ঐতিহ্যগতভাবেই প্যারিসে অনুষ্ঠিত হয়ে আসছে। ৭০তম আয়োজন লন্ডনে করার পেছনে বিশেষ কারণ রয়েছে। ১৯৫৬ সালে প্রথম ব্যালন ডি’অর বিজয়ী ইংল্যান্ডের স্ট্যানলি ম্...