দ্বিতীয় স্ত্রী পূর্ণিমা আমাকে তালাক দিয়েছে, বললেন মাসুদ
প্রথম স্ত্রীকে সঙ্গে রেখেই তার ছোট বোনকে বিয়ে করে দেশজুড়ে আলোচনার জন্ম দেওয়া নওগাঁর মো. মাসুদ রানাকে তালাক দিয়েছেন দ্বিতীয় স্ত্রী পূর্ণিমা আক্তার। বুধবার বিকেলে ফেসবুকে তালাকনামার ছবি প্রকাশ করে বিষয়টি জানান মাসুদ নিজেই। একই সঙ্গে ফেসবুক লাইভে এসে এ ঘটনার জন্য সবার কাছে ক্ষমা চান তিনি। ফেসবুক লাইভে মাসুদ বলেন, ইসলামি শরিয়ত অনুযায়ী একই সঙ্গে দুই বোনকে বিয়ে করা যে জায়েজ নয়, তা আমাদের জানা ছিল না। না বুঝে আমরা এই ভুলটি করেছিলাম। এই ভুলের কারণে আমাদের বিভিন্নভাবে অপমানিত ও লাঞ্ছিত হতে হয়েছে। যে ভুলটি হয়েছিল, আমরা তা সংশোধন করেছি। মাসুদ আরও বলেন, পূর্ণিমা আমাকে আইনগতভাবে তালাক দিয়েছেন।...