ভাইয়ের ফোন ধরিস না কেন—বলেই রেস্টুরেন্ট ভাঙচুর
খুলনা নগরীতে আবারও ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ বুধবার বিকেল ৩টায় নগরীর আহসান আহমেদ সড়কে অবস্থিত জনপ্রিয় রেস্তোরাঁ চাইনিজ প্যালেসে ভাঙচুর চালায় কয়েকজন যুবক। তবে এতে কেউ হতাহত হয়নি। রেস্তোরাঁ কর্মচারীর জানান, বিকেল সাড়ে ৩টার দিকে চার যুবক ভেতরে প্রবেশ করে মালিককে খুঁজতে থাকে। কিন্তু মালিক ওই সময় রেস্তোরাঁয় ছিলেন না। যুবকেরা ‘ভাইয়ের ফোন ধরিস না কেন ? তোরা কোথাকার হনু হইছিস, ফোন ধরিস না কেন’ বলেই চেয়ার দিয়ে কাচ ভাঙচুর করে। তারা এলোপাতাড়ি লোহার চেয়ার ছুড়ে ফেলে ভীতিকর পরিবেশ তৈরি করে চলে যায়। হামলাকারীরা কারা, কেন হামলা চালিয়েছে- এ ব্যাপারে কোনো তথ্য দিতে...