নেশা নাকি শারীরিক সমস্যা, কেন গান থেকে দূরে ‘সহজ মানুষ’ গায়িকা
একসময় তার কণ্ঠে ‘সহজ মানুষ’ কিংবা ‘তোমার ঘরে বসত করে’ গান মুগ্ধ করেছে দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আনুশেহ আনাদিল। তবে দীর্ঘদিন ধরে বড় মঞ্চে দেখা যাচ্ছে না তাকে। এ নিয়ে নানা গুঞ্জনও ছড়িয়েছে। এবার সেসবের জবাব দিলেন আনুশেহ। তিনি জানান, নেশার কারণে গান ছেড়ে দেননি তিনি। বরং শারীরিক সমস্যা ও নিজের জীবনযাপনের ধরণ বিবেচনা করে মঞ্চ থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে নিজের অবস্থান পরিষ্কার করে গায়িকা বলেন, ‘দূর থেকে আমাকে বিচার করবেন না। এটা ভেবে নেবেন না যে, আমি নেশার কারণে গান ছেড়ে দিয়েছি বা গান গাইতে পারি না। আমি এখনো গা...