ছেলেকে কোলে নিয়ে মহাসড়কে দাঁড়িয়ে ছিলেন বাবা, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের
ঢাকার কাঁচপুরের মহাসড়ক পারাপারের অপেক্ষায় ছিলেন শফিকুল ইসলাম (৩৫)। কোলে ছিল চার বছরের ছেলে বিপুল সরকার। সঙ্গে ছিলেন স্ত্রী ও অন্য দুই সন্তান। এ সময় সিমেন্টবোঝাই ট্রাকের সঙ্গে সোমা পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শফিকুল ও তার কোলে থাকা শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় শফিকুলের স্ত্রী, মেয়ে ও আরেক ছেলে গুরুতর আহত হয়েছেন। বুধবার সকালে কাঁচপুরের মদনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কাটিহারা মধ্যপাড়া গ্রামের সিরাজুল সরদারের ছেলে। পরিবারের সদস্যদের নিয়ে তিনি ঢাকার মদনপুর এলাকার একটি ইটভাটায় কাজ করতে যাচ্ছিলেন। ঘাগোয়া ইউনিয়নের...